উল্টো স্রোত
নববর্ষের বাজার করতে গিয়ে অফিসে আসতে দেরি হয়ে গেল। আজ সপ্তাহের শুধু নয়, বছরের শেষ কাজের দিন। সবাই ইতিমধ্যে হয় বাসায় ফিরে গেছে অথবা যাচ্ছে। আমি বরাবরই দেরি করে অফিসে আসি। রাস্তাঘাটে আমাকে দেখে অনেকেই হাসে। কেন? জানি না। হয়তো এত পরে যাচ্ছি দেখে, অথবা জামাকাপড় ঠিকঠাক পরা নেই বলে। অনেক সময় ভাবি ওরা হয়তো আমার টুপি দেখে হাসছে। এখনও ঠিকমত টুপি পরতে পারিনা। হয়তো ভাবে গোলমেলে টুপি। আমি মনে মনে বলি যদি জানতে আমার মাথাটা কত গোলমেলে তাহলে আর এমন হাসতে না। যাহোক, আজ একজনকে হাসতে দেখে বললাম
শুভ নববর্ষ!ভাগ্যিস সেই সুযোগটা আছে আজ। ও শুভ নববর্ষ বলে চলে গেল। আমি এতক্ষণে বুঝলাম আমি শুধু চিন্তা ভাবনায় নয় এমনকি অফিস আদালত করার ক্ষেত্রেও উল্টো স্রোতের মানুষ।
দুবনা, ৩০ ডিসেম্বর ২০২২


Comments
Post a Comment