বৌ

আমি প্রতিদিন কিছুটা হাঁটি। সাধারণত বাসা থেকে অফিস পর্যন্ত হেঁটে যাতায়াত করলেই দিনের কোটা কভার হয়ে যায়। নববর্ষ সামনে। বিভিন্ন ব্যবস্ততায় দোকানপাট কিছুই করা হয়নি। ফলে গুলিয়া বিশ্বব্রহ্মান্ডের সাথে তাল মিলিয়ে সম্প্রসারিত হচ্ছিল। তাই সকালে বললাম, চল বাজার করতে যাই। বাসার পাশেই তিন তিনটে সুপার মার্কেট আর খোলা বাজার। সেখানেই গেলাম। গুলিয়া জিনিসপত্র বাছাই করে আর আমি ট্রলি নিয়ে ওর পেছন পেছন ঘুরি। ঘণ্টা তিনেক পরে বাসায় ফিরে ভাবলাম অফিসে যাওয়া দরকার দিনের হাঁটার কোটা পূরণ করার জন্য। অফিসের পথে কৌতূহল বশত আপের দিকে তাকিয়ে দেখি ইতিমধ্যে কোটা শুধু পারই করিনি ওভার ওয়াক হয়ে গেছে। যাকগে বৌয়ের নতুন আরেকটা উপকারিতা আবিস্কার করা গেল। স্টেপ ও হার্ট পয়েন্টের কোটা পূরণ করতে অফিসে না গিয়ে বউয়ের পেছনে পেছনে হাঁটলেই বাজি মাত। 

দুবনা, ৩০ ডিসেম্বর ২০২২ 

Comments

Popular Posts