জীবন যেখানে যেমন
দাদা!
বল।
আপনার পরিবারে আপনিই মনে হয় উইকেস্ট লিংক।
হঠাৎ?
না। মানে বৌদির পাশে আপনাকে খুব ছোটখাটো মনে হয়।
শোন, যে রাজার সেনাপতি স্বাস্থ্যবান সেই রাজা কি দুর্বল?
তা অবশ্য ঠিক।
তাছাড়া পরিবার তো একটা ইউনিট। আমরা পরস্পরের সম্পূরক, পরস্পরবিরোধী তো নই। তাই এখানে দুর্বলতা খোঁজা ঠিক কি?
না, মানে আমাদের দেশে তো সবাই স্লীম আর ছোটখাটো বৌ চায়।
দেখ, আমরা যারা সোভিয়েত ইউনিয়নে পড়তে এসেছিলাম, তাদের অধিকাংশ ছিলাম ছোটখাটো। আমাদের প্রায় সবাইকে দেতস্কি মির মানে বাচ্চাদের দোকান থেকে জামাকাপড় কিনতে হত। সেই প্রেসক্রিপশনে চললে তো আমাকে স্কুলে গিয়ে বৌ খুঁজতে হত। সেটা আরও কেলেঙ্কারির কাজ হত বলেই মনে হয়। যেহেতু বৌ খুঁজে নিতে হল বড়দের মাঝ থেকে তাই হয়তো সাইজটা একটু এদিক সেদিক। কিন্তু প্রেমের ক্ষেত্রে মনে হয় মনের সাইজটা মেলাই আসল।
দুবনা, ১১ নভেম্বর ২০২২


Comments
Post a Comment