দুর্ঘটনা
আজ আমার বৌয়ের বিয়ে বার্ষিকী। থ্রি কিউব বছর আগে নাকি এই দুর্ঘটনা ঘটেছিল আর আমিও নাকি এই মুখোমুখি সংঘর্ষের একজন অংশগ্রহণকারী ছিলাম। শাস্তি হিসেবে আমাদের দু জনকে পরস্পরের দেখভাল করার দায়িত্ব দিয়েছিল আদালত। আজ মনিকা বলল সাতাশ তম বিয়ে বার্ষিকী রেড উড নামে পরিচিত। হাতের দিকে তাকিয়ে দেখলাম পুরোপুরি লাল না হলেও কাছাকাছি কিছু একটা হবে। আমার ধারণা ছিল কয়েকটি ছেলে-মেয়ে ছাড়া বৌকে আর কিছুই দিতে পারিনি। এখন দেখি একটা দিনও দিয়েছি আর সেই সাথে অনেক কেজি চর্বি ও মাংস। রুশ দেশে বলে ভালো জিনিস বেশি বেশি থাকা উচিৎ। আমিও তাই সংসারের ভার বৌয়ের হাতেই দেই যাতে আমার হাতে পড়ে খারাপের পরিমাণ বেড়ে না যায়।
দুবনা, ০৪ নভেম্বর ২০২২


Comments
Post a Comment