স্বীকারোক্তি
অনেক
দিন পরে ৩০ জুলাই মস্কো গেলাম। কিছু কাজ ছিল, তবে শত কাজ থাকলেও যে অকাজ
জন্য আমাকে মস্কো টানে সেটা ছেলেমেয়েদের সাথে দেখা করা। সামারে ক্লাস থাকে
না, তাই যাতায়াত অনিয়মিত। তার উপর এখন পন্ড মিয়া পন্ডেমিয়ার অত্যাচার।
সেভা আগে থেকেই বলেছিল এবার এলে আমার সাথে ঘুরতে যাবে। তাই ইচ্ছে করেই তিন দিনের ট্রিপে যাওয়া। ঘুরতে গেলাম নভদেভিচি মনাস্তিরের ওখানে। ক্যামেরা সাথে থাকলেও ছবি তুললাম না। ও পছন্দ করে না। তবে গল্প হল অনেক। সেভা বক্তা, আমি শ্রোতা। কোথাও মন্তব্য করতে গেলে প্রতিবাদ। আসলে এই বয়সে (ওর এখন ১৮) আমরা নিজেদের ভাবনার ন্যায্যতা সম্পর্কে এত বেশি আত্মবিশ্বাসী যে অন্যের কোন কথাই শুনতে চাই না। তারপরেও আমি মাঝে মধ্যে আমার কথা বলি। না, ওকে ভুল প্রমাণ করার জন্য নয়, অন্য ভাবেও যে ভাবা যায় সেটা জানাতে।
চল দুটো ছবি তুলি। অনেক দিন তোলা হয় না।
অনেকক্ষণ না না করেও শেষ পর্যন্ত রাজী হল।
তুমি কিন্তু এ ছবি কোথাও আপলোড করতে পারবে না।
আচ্ছা।
আচ্ছা মানে হ্যাঁ বা না কিছুই না। কথাটা শুনে রাখলাম এই আর কি।
তুমি ভ্যাকসিন নিয়েছ?
না। ৫ আগস্ট নেব।
ডাক্তাররা যেভাবে বলে সেভাবে চলবে কিন্তু।
আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। সাধারণত আমি ওকে এটা বলি আর ও সব সময় এর প্রতিবাদ করে।
আমি যখন প্রথম ভ্যাকসিন নিই তখন কোন সমস্যা হয়নি। তাই দ্বিতীয় বার নেবার পর ভাবলাম কিছুই হবে না। এক বোতল বিয়ার খেলাম। এর পর জ্বর হয়েছিল।
আমি জানি বিয়ার কোন ফ্যাক্টর নাও হতে পারে। তবে এ ব্যাপারে কিছুই বললাম না। শুধু বললাম
ঠিক আছে, ডাক্তাররা যা বলে সেভাবেই চলব।
দুবনা, ২০ আগস্ট ২০২১

Comments
Post a Comment