ইচ্ছে
দুবনায় রওনা হবার আগে মনিকাকে জিজ্ঞেস করলাম
- ১৪ তারিখে কী করলি?
- আজকের মতই রান্নাবান্না।
ওরা সাধারণত বাইরে বা অন্য শহরে যায় তাই একটু অবাক হলাম। মিশা রান্না করছিল। বলল
- আমার শরীরটা একটু খারাপ ছিল তাই কোথাও যাইনি।
- তোমরা কী করলে?
- আমি মামাকে কনিয়াক অফার করলাম। মামা বিয়ার বের করে বলল বিয়ার খেতে।
- বেশ।
- মামা টোস্ট করল দু'জন যেন এক দিনই মরি।
- খুব রোমান্টিক তো!
- বলল, যতদিন পর্যন্ত নাতি বা নাতনি না হচ্ছে ততদিন মরবে না।
- তাহলে তোমাদের আর মরাই হবে না।
যাকগে, আমার কাজ নিজেদের ইচ্ছেটা জানিয়ে দেয়া। পূরণ করা না করা ওদের ব্যাপার।
দুবনার পথে, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Comments
Post a Comment