হাবিজাবি
কয়েক দিন আগে এক স্কুল বন্ধু ফোন করল। আজকাল অনেকেই ভিডিও কল দেয়। বন্ধুদের কাউকে কাউকে দেখে আমার সেই কবিতার কথা মনে হয়
সিংহ আমি বনে রাজা কেশর আছে ঘাড়ে
তবে পরিচিত বলে আমি পালাই না। গল্প করি। আসলে দীর্ঘ দিন কারো সাথে যোগাযোগ না থাকলে গল্প ঠিক হয় না, গল্পচ্ছলে সময় কাটানো আর দু'দিক থেকে অপেক্ষা কখন বলবে
ঠিক আছে। আজ রাখি। পরে কথা হবে।
যাহোক, কথায় কথায় বন্ধু বলল
তোমরা তো সব হাবিজাবি খাও।
আমি ঠিক বুঝে উঠতে পারি না। জিজ্ঞেস করি
হাবিজাবি মানে?
ওই মদটদ।
শোন, আমি নিজে রান্না করে খাই। যদি কখনও আমার রান্না খেতে কিছুক্ষণ পরে নিজেই বলতে
দোস্ত, তোমার যে রান্না তা হাবিজাবির থেকেও খারাপ। আছে নাকি মদটদ? গলা দিয়ে তো ঢুকছে না।
ঠিক আছে দোস্ত। ভালো থাকিস। পরে কথা হবে।
দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২৫

Comments
Post a Comment