নির্বাচনের লাভ লোকসান

এখন সাবে নির্বাচনী প্রচার চলছে। ভাবছি পরবর্তী নির্বাচনে প্রার্থী হব। 
কোন পোস্ট? 
ব্যাপার না। 
তাহলে? 
একমাত্র নির্বাচনে দাঁড়িয়ে নিজের সব ভালো ভালো গুণগুলো খুঁজে পাওয়া যায়। নিজের ভেতর যে এত সব গুণ ঘাপটি মেরে বসে ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে তা বুঝতেই পারতাম না। 
আর হেরে গেলে? 
অন্ততঃ একটা ভালো সিভি তো হাতে থাকবে।

দুবনা, ২১ জুন ২০২৪

Comments

Popular Posts