ভালোবাসা

প্রায় দুই মাস পর মস্কো যাচ্ছি। সেই যে ০৬ জুলাই কনফারেন্সে শেষে দুবনা এসেছিলাম এরপর আর যাওয়া হয়নি।‌ ছেলেমেয়েরা বার বার জিজ্ঞেস করেছে কবে যাব? যাই যাই করতে করতে যাওয়া হয়নি। আসলে আবহাওয়া ভালো থাকলে ভোলগায় সাঁতার মিস করতে মন চায় না, আর আবহাওয়া খারাপ থাকলে গিয়ে কি করব সেটা খুঁজে পাই না। আগামী কাল থেকে ক্লাস শুরু, তাই এখন না গিয়ে উপায় নেই।

মস্কোয় সব পাওয়া যায় জেনেও মাশরুম, আপেল, মিন্ট, শসা, আলু এসব নিয়ে যাচ্ছি। বাবুশকাদের কাছ থেকে কেনা। ছোটবেলায় যখন একটু আধটু দামাদামি করতাম সেভা মাইন্ড করত। বলত "বাবুশকারা কষ্ট করে এসব ফলায়। একদম দামাদামি করবে না।" এখন আমি আর দামাদামি করি না। আসলে আমি ওদের জন্য ফলমূল নিয়ে যাই না, ব্যাগে ভরে ভালোবাসা নিয়ে যাই।

মস্কোর পথে, ০৩ সেপ্টেম্বর ২০২৩

Comments

Popular Posts