সমস্যা
অনেক দিন আগে একবার এক বড় ভাই বলেছিলেন, "বিজন, তোমার তো ৫০ রুবলের সমস্যা, রুটি কিনতে পারা আর না পারা। আমার সমস্যা মিলিয়ন ডলারের। সেদিক থেকে তুমি ভাই খাসা আছ।"
আমি স্বভাবসুলভ উত্তর দিয়েছিলাম, "সে আর বলতে।"
সত্যি বলতে কি আমি সেটাকে খুব বড় সমস্যা মনে করতাম না। এক বেলা না খেলে তো আর মারা যাব না!
রুশরা বলে বড় ছেলেমেয়ে বড় সমস্যা। সেটাও জানতাম। তবে গতকাল হঠাৎ জানলাম - সেটা শুধু বড়ই নয়, মস্ত বড় সমস্যা - কোটি টাকার সমস্যা।
গুলিয়ার মন খারাপ। বলল ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হবে। যদিও এর আগে বাচ্চাদের বকেছে অনেকক্ষণ। আমি জানতাম ছেলেমেয়েদের জন্য ও সেটা করতে দ্বিধা করবে না। তারপরেও বললাম
এত চিন্তার কি আছে? সবাই সুস্থ, বেঁচে বর্তে আছে। তাছাড়া দেখ, আমরা কি কখনও কল্পনা করতে পেরেছি যে আমাদের সামনে এত দামী একটা সমস্যা দেখা দেবে? নিজেকে বেশ দামী মনে হচ্ছে। তাঁর চেয়ে বরং আনন্দ কর। না, গুলিয়া আমার এরকম মানসিকতায় মোটেই খুশি নয়। কিন্তু মন খারাপ করে তো আর সমস্যার সমাধান হবে না!
দুবনা, ২৪ মার্চ ২০২৩

Comments
Post a Comment