শোপেনহাওয়ার
সকালে ঘুম ভাঙতেই সেভার মেসেজ
পাপা, আমি এই বইগুলো অর্ডার দিয়েছি।
দেখলাম পুশকিন, লেরমন্তভ, গ্যেটের ফাউস্ট আর শোপেনহাওয়ারের তিনটে বই।
পুশকিন আর লেরমন্তভ আমার কাছে আছে। মনে হয় মস্কোয়। ক্রিস্টিনার জন্য নিয়ে গেছিলাম।
ঠিক আছে, আমি ওই বই দুটো ক্যান্সেল করে দিচ্ছি। তুমি ফাউস্ট পড়েছ?
কিছু কিছু অংশ।
ও আজকাল আমাকে প্রায়ই ভিডিও পাঠায় - ডিসিডেন্টদের সাক্ষাৎকার, এস্টাব্লিশমেন্টের বিরুদ্ধে কথাবার্তা। সাধারণত বেশ লম্বা, তাই পুরোটা দেখা হয়ে ওঠে না। তবে ও জিজ্ঞেস করে দেখলাম কি না। রবিবার করে আমরা ঘুরতে যাই, ও আমার মতামত জানতে চায়। তাই না দেখলেও সমস্যা, আবার দেখার জন্য অত সময় বের করতে পারি না। ঝামেলা। ইদানিং শোপেনহাওয়ার নিয়ে মেতে উঠেছে। প্রায়ই বলে
শোপেনহাওয়ার ঠিক আমার মত করেই ভাবেন।
আমি হাসি। ভাবি বলব এটা তুই ওনার মত করে ভাবিস। তবে এটা ঠিক ও এখানে এসেছে নিজের মত করে তাই বলা হয় না। তাছাড়া মনে পড়ে ওর ছোটবেলায় কথা। কেউ যখন ওকে বলত
তুমি দেখতে ঠিক তোমার পাপার মত।
ও উত্তর দিত
ঠিক উল্টোটা। পাপা আমার মত দেখতে। শোপেনহাওয়ারই বা বাদ যাবে কেন?
দুবনা, ২৪ অক্টোবর ২০২৪

Comments
Post a Comment