নন্দ ঘোষ
ছেলেমেয়েরা আলাদা থাকলে এই এক ঝামেলা - বাসায় কোন কিছু অগোছালো হলে সাথে সাথে দোষী সাব্যস্ত হয়ে যায়। আমি এমনিতেই খুব অগোছালো। তার উপর বেখেয়ালি। ফলে কোন কিছু বউ নিজে করেও যদি আমার ঘাড়ে দায় চাপিয়ে দেয় জোরের সাথে না করতে পারি না।
ঘর ভর্তি ঝাড়ুর ভগ্নাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের সেই জনার প্রিয় কুকুরদের কাজ। এতে ওনার মেজাজ খারাপ কেননা আমি নাকি ভোলগা স্নান করে ফেরার সময় মাটি এনেছি স্যান্ডেলে করে। তাই ওনাকে ঝাড়ু দিতে হয়েছে। কিন্তু ঝাড়ুটা যে উনি নিজেই কুকুরদের হাতের নাগালে রেখেছেন সে দায়িত্ব তার না। বউও দেখছি আমেরিকা হয়ে যাচ্ছে। ঝামেলা।
দুবনা, ০৯ আগস্ট ২০২২

Comments
Post a Comment