সেভা


অনেক দিন পরে আজ সেভা দুবনা এলো কয়েক ঘণ্টার জন্য। আসলে বিড়াল অসুস্থ্য, তার অপারেশন করতে হবে, মস্কোয় মনিকার কাছে ১৫ হাজার রুবল চাইল। গুলিয়া বলল বিড়াল দুবনা আনতে, এখানে অনেক কমে করা যাবে ও যেখানে রেগুলার কুকুর নিয়ে যায় তার কাছ থেকে। সেভার মোটেই ইচ্ছে ছিল না, ৩ হাজার রুবল পুরস্কার ঘোষণা করলাম। ও এসে পৌঁছুল সন্ধ্যে ৬ টায়, চলে গেল ৯ টার ট্রেনে। গেলাম ভলগায় ঘুরতে। অনেক দিন পরে রাজী হল ছবি তুলতে। মাত্র মিনিট পনের হাতে ছিল, তাই যেখানে সাঁতার কাটি ওখানে বসেই কয়েকটি ছবি নেয়া। এডিট করে যখন পাঠালাম, বলল ভালো লেগেছে। আশা করি পরে এলে বা আমি মস্কো গেলে রাজী হবে পোজ দিতে। অনেকক্ষণ কথা বলতে বলতে গেলাম দুজন। অনেক উপদেশ দিল আমাকে - স্বাস্থ্যের পরতি যত্ন নিতে, ওর জন্য দুশিন্তা না করতে। বলল আমি যেন ওর চয়েজকে রেস্পেক্ট করি। আমি বললাম - তোর বা অন্য যে কারও চয়েজ করার অধিকারকে আমি অবশ্যই রেস্পেক্ট করি, তাই বলে তাদের চয়েজকে রেস্পেক্ট করব তাঁর কোন মানে নেই। ঠিক যেমন যে কারও কথা বলার অধিকারকে আমি রেস্পেক্ট করি, কিন্তু সে যা বলবে তাই আমি রেস্পেক্ট করব তা কিন্তু নয়।

I respect your right of choice but that doesn't mean I respect your choice. I respect your right to speak but that doesn't mean I respect what you say.

দুবনা, ০৩ আগস্ট ২০২২ 




Comments

Popular Posts