হ্যান্ডশেক
আমার হ্যান্ডশেক করার অভ্যাস তেমন নেই। সেভা ছোট থাকতে ওর সাথে হ্যান্ডশেক করতাম। গতবার যখন দুবনা ফিরি ও আমাকে বাসে তুলে দিতে আলতুফিয়েভা মেট্রো পর্যন্ত এসেছিল। আমাকে বাসে তুলে হাত এগিয়ে দিল। আজ মস্কো এলাম একটা কাজে। ওদের জন্য বুড়িদের কাছ থেকে কিনে এনেছি বাগানের ফল। ও দেখা করল সেসব নিয়ে যাবে বলে। ব্যাগটা বাড়িয়ে দিয়ে দেখি ও হাত এগিয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য। বড় হয়ে যাচ্ছে ছেলেটা।
মস্কো, ১৪ জুলাই ২০২২


Comments
Post a Comment