দাড়ি কাহিনী

ইমেজ বদলাচ্ছেন মনে হয়?
না না, চুলটা একটুখানি বেশি রকম ছোট করে কেটে দিল কিনা তাই দাড়ি দিয়ে সেটা কমপেনসেট করছি। 

ডাক্তার, পরিচিতা মহিলা, কলিগ কত জনের উৎসুক প্রশ্নের যে উত্তর দিতে হচ্ছে বলে শেষ করা যাবে না। লোকজন ফিজিক্স না পড়লে যা হয়। নিত্যতার সূত্র নিয়ে একেবারেই মাথা ঘামায় না।

কয়েক দিন হয় বাসার কুকুরগুলো কারণে অকারণে বাক স্বাধীনতার অপব্যবহার করছে। হয়তোবা আমাকে চিনতে পারছে না অথবা স্লোগান দিচ্ছে "দাড়ি গোঁফ মানি নাই, মানি না, মানবো না"

আজ সকালে ঘুম ঘুম চোখে বাথরুমে গিয়ে দেখি এক অপরিচিত লোক ওখানে। আয়নার ভেতর থেকে রাগী রাগী চোখে তাকিয়ে আছে। গালে হাত বুলিয়ে দেখি ও আমার দাড়িওয়ালা ভূত। 
ভাবছি এতই যখন ঝামেলা দাড়িকে এবার মানে মানে বিদায় করলেই হয়।

দুবনা, ০২ জুলাই ২০২২


Comments

Popular Posts