ভালবাসা
মনিকা ফোন করল সচি থেকে
- পাপ, মস্কো কখন যাবে?
- চারটের বাসে। তোরা ভাল?
ও গেছে এক বান্ধবীর সাথে।
- হুম। ওয়েদার ভাল। আমরা বেশ ঘুরছি।
ক্রাসনায়া পালিয়ানা সহ অনেক জায়গার ছবিতে ভরা ওর টাইম লাইন।
- টাকা লাগবে?
- না। তুমি মস্কো গিয়ে কটিয়ার ছবি পাঠিও। তাহলেই হবে।
এই এক প্রেম। বাসার সবারই নিজ নিজ বিড়াল কুকুর আছে। কেউ কোথাও বেড়াতে গেলে অন্যেরা কেমন আছে তা নিয়ে মাথা ব্যথা নেই। বিড়াল কুকুর ভাল থাকলেই ওরা মনে শান্তি পায়।
সেন্ট এক্সুপেরির ছোট রাজকুমার বলেছিল - যাদের তোমরা বশ করেছ তাদের কাছে তোমরা দায়বদ্ধ।
আমার নিজের বিড়াল বা কুকুর নেই। আমি সর্বহারা। তাই মনে হয় ওরা সবাই আমার।
আর ওরা ফোন করে আমার খোঁজ খবর নেয় নিয়মিত। কে জানে বিড়াল কুকুরের মত আমাকেও ভালবাসে না কি আমি ওদের গৌরী সেন বলে।
আমি কিন্তু এনজয় করি।
বিঃ দ্রঃ মনিকা বিড়াল ভালবাসলেও নিজের টুপিটা কম ভালোবাসে না। ছবি দেখেই বলল টুপিটা সরিয়ে রাখতে। নাহলে কটিয়া ওটা ছিঁড়ে ফেলতে পারে।
মস্কো, ০৩ অক্টোবর ২০২১

Comments
Post a Comment