সেভা

গত সোমবার অনেক দিন পরে মস্কো গেলাম। গত বছর ১৮ ডিসেম্বর মস্কো থেকে ফেরার পর আর যাওয়া হয়নি। প্ল্যান ছিল নববর্ষের ছুটিতে যাব ছবি তুলতে, কিন্তু প্রচণ্ড ঠাণ্ডা থাকায় মনিকা ও ক্রিস্টিনা ঘুরতে যেতে রাজী হল না, আমিও তাই বনে আর ভোলগা তীরে ছবি তুলে বেড়ালাম।

এবার মস্কো গেলে সেভা এক অদ্ভুত প্রশ্ন করল।

পাপা, আমি তো তোমাদের চতুর্থ সন্তান। আমাকে কি তুমি আর মামা প্ল্যান করে নিয়েছিলে?
একটু ভেবে বললাম

আমরা তোদের কাউকেই প্ল্যান করে নেইনি। তোরা সবাই আমাদের ভালোবাসার ফসল।
বা, ভালবাসলে তোমরা আর আমাকে এখন কাজ করতে হয়।
দেখ, যদি প্ল্যান করেও নিতাম, তারপরেও তোকে কাজ করতে হত। প্রতিটি মানুষকেই বেঁচে থাকার জন্য কাজ করতে হয়।
আগে করতে হত না। আগে মানুষ ছিল সংগ্রাহক। তারা বনে যা পেত তাই সংগ্রহ করে জীবন কাটাত।
তারা ছিল সংগ্রাহক ও শিকারী। জীবন ধারণের জন্য তাদের শিকার করতে হত। কিন্তু সেভাবে বেশি দিন টিকতে পারেনি বলেই শুরু হয়েছে কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন কাজ। তাই কাজ কিন্তু মানুষকে করতেই হত। তুই চাইলে অবশ্য সাইবেরিয়া চলে যেতে পারিস। ওখানে বনে সবই পাওয়া যায়। তবে বনের ফল মূল সংগ্রহ করতে গিয়ে ভালুকের পেটে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে কম নয়।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৪

ছবিতে মনিকা আর ক্রিস্টিনা। সেভা সাইবেরিয়ায় গেছে ফল কুড়াতে (জোক)

Comments

Popular Posts