টুপি
আমি যখন দুবনায় ঘুরে বেড়াই অনেক লোকই আমার পাশ দিয়ে যাওয়ার সময় একটু মুচকি মুচকি হাসে। গুলিয়া বলে আমি নাকি পুরা দুবনাকে হাসাই। উত্তরে বলি,
সমাজকে কিছুই তো দিতে পারি না, একটু হাসি যদি উপহার দিই তাতে সমস্যা কী?
আগে ধারণা ছিল এখানে আমার মত লোক খুব একটা নেই, সেটাই হয়তো ওদের মুখে হাসি ফোটায়। কিন্তু এখন প্রচুর ভারতীয় এখানে কাজ করে। সাউথ আফ্রিকা থেকে নিয়মিত লোকজন আসে। তাহলে?
সেদিন দোকানে দাঁড়িয়ে আছে। আমার সামনে জনাতিনেক যুবক দাঁড়িয়ে। ড্রিঙ্কস কিনছিল। বোঝা যাচ্ছে সন্ধ্যায় ফুর্তি করবে। ক্যাশে বসা মেয়েটি বুঝলাম ওদের পরিচিতা। আমি নিয়মিত এখানে সওদা করি, তাই আমাকেও চেনে। ওরা ওকে কী যেন একটা জিজ্ঞেস করায় ও আমাকেই সরাসরি জিজ্ঞেস করতে বলল।
আপনাকে যখনই দেখি টুপিটা আমার দৃষ্টি আকর্ষণ করে। জানেন ওটা কারা পরে?
জানি। তবে ওদের টুপিতে (এটা কে বিরেত বলে) স্টার আর অন্যান্য প্রতীক থাকে। আমারটা সাদামাটা।
তারপরেও দেখতে ঐ রকমই লাগে। আপনি কি এটা কিনেছেন? কোথায়?
ওয়াইল্ড বেরিস থেকে।
আপনাকে ঐ টুপিতে দেখলেই আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়।
আমি কিছু না বলে একটু হাসলাম। ওরা চলে গেল।
আসলে এই টুপি ওদের এলিট সেনাদের দেয়া হয় সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করার পর। অনেকেই সেটা চায় কিন্তু খুব কম লোকই সেটা অর্জন করতে পারে। আমার মত তালপাতার সেপাইএর মাথায় এরকম টুপি শোভা পেতে দেখে মনে হায় তাই অনেকেই অবাক হয়। ওদের হাসি সেটারই প্রকাশ।
দুবনা, ২৭ অক্টোবর ২০২৩

Comments
Post a Comment